Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

BN DESK
04 September 2026, 01:32 AM পড়তে ১ মিনিট
লালমনিরহাটে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

লালমনিরহাট প্রতিনিধি :  প্রায় ৩ কোটি টাকার বিভিন্ন ব্রান্ডের মাদকদ্রব্য ধ্বংস করেছে লালমনিরহাট বিজিবি। জেলার ৫টি উপজেলার বিভিন্ন সীমান্ত একালা থেকে উদ্ধার করা হয় ওইসব মাদকদ্রব্য। আজ বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৩টায় বর্ডার গার্ড লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়। মাদকগুলোর মধ্যে রয়েছে ভারতীয় ফেনসিডিল, মদ, বিয়ার, হেরোইন, গাঁজা ও  কডিসেপ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট।

এরমধ্যে ১ হাজার ৫৬ বোতল দেশি বিদেশি মদ, বিয়ার ৮৭ বোতল , কডিসেপ সিরাপ ৪ বোতল, ইস্কাপ সিরাপ ১৩ হাজার ৮০৮ বোতল, ২৮ হাজার ৯২৮ বোতল ফেনসিডিল, ৯৬৪ কেজি ১১৩ গ্রাম গাঁজা, ৩৩ কেজি হেরোইন, ১২ হাজার ৯৪ পিস ইয়াবা, ২১ হাজার ৪১৮ পিস টেপেন্টাডল ট্যাবলেট। ধ্বংস করা মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

মাদকদ্রব্য ধ্বংসের সময় উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান এসজিপি রিজিয়ন কমান্ডার রংপুর, সেক্টর কমান্ডার রংপুর সাব্বির আহমেদ, লালমনিরহাট ব্যাটালিয়ান (১৫ বিজিবি)  অধিনায়কল লে.কর্নেল মো. মেহেদী ইমাম (পিএসসি)।

এসময় লালমনিরহাট ১৫ বিজিবি মাদকদ্রব্য সহকারী পরিচালকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

B
BN DESK | 21 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার