Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাট সীমান্তে আইন লঙ্ঘন করে বিএসএফ’র খুঁটি স্থাপনের চেষ্টা

BN DESK
05 September 2026, 09:49 PM পড়তে ১ মিনিট

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খুঁটি স্থাপনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় ঘটনাস্থলে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে বিএসএফ সদস্যরা সেখান থেকে সরে যায়। আজ শুক্রবার (২২ মে) ভোরে পাটগ্রাম উপজেলার কলসিমুখ বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের আন্তর্জাতিক আইন অমান্য করে আন্তর্জাতিক ৮০৬নং পিলার এলাকায় বিএসএফ খুঁটি স্থাপনের চেষ্টা করছে, এমন সংবাদ পেয়ে কলসিমুখ বিওপির বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এসময় সীমান্তের ১৫০ গজের ভেতরে যেকোনো ধরণের স্থাপনা নির্মাণে বাধা প্রদান করা হয়। পরে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সেখান থেকে চলে যায়।

এ বিষয়ে রংপুর ব্যাটালিয়ন’র ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের ১৫০ গজের ভেতরে খুঁটি স্থাপনের কোনো সুযোগ নেই। খবর পেয়ে বিজিবি তাৎক্ষণিকভাবে ঘটনাটি প্রতিহত করেছে।

তিনি আরও জানান, দুপুরে বিষয়টি নিয়ে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে কড়া প্রতিবাদ জানানো হলে বিএসএফ’র পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাট সীমান্তে আইন লঙ্ঘন করে বিএসএফ’র খুঁটি স্থাপনের চেষ্টা

B
BN DESK | 23 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার