Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাট সীমান্তে পাল্টাপাল্টি আটকের ঘটনায় পতাকা বৈঠক আটক নাগরিকদের ফেরত

BN DESK
04 September 2026, 02:56 AM পড়তে ১ মিনিট
লালমনিরহাট সীমান্তে পাল্টাপাল্টি আটকের ঘটনায় পতাকা বৈঠক আটক নাগরিকদের ফেরত

লালমনিরহাট প্রতিনিধি : বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি) এর কাছে হস্তান্তর করে এলাকাবাসী। এই রাগে বাংলাদেশি এক যুবককে তুলে নিয়ে যায় ভারতীয় নাগরিকরা। পরে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের নাগরিকদের হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাটের মোগলহাট সীমান্তে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আমিনুল ইসলাম নামে এক ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোগলহাট কোম্পানি ক্যাম্পে হস্তান্তর করে। আমিনুল ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার নাগরটারী দরিবস এলাকার মৃত ফয়জার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্তের কুমারটারী এলাকার ৯২৭ নম্বর মেইন পিলারের তিন নম্বর সাব-পিলারের পাশ দিয়ে ওই ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

এদিকে ওই ঘটনার ঘণ্টাখানেক পর আটক আমিনুলের ছেলে ক্ষিপ্ত হয়ে ১০-১২ জন ভারতীয় নাগরিক নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ ও চিৎকার করতে থাকে। এক পর্যায়ে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের প্রায় ৫শ’ গজ ভেতরে ঢুকে সিরাজুল হক নামে এক বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায়।

সিরাজুল লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুমারটারী গ্রামের মৃত জাফর আলীর ছেলে। তিনি ওই সময় এলাকায় গরু চরাচ্ছিলেন।

বিজিবি লালমনিরহাট ১৫ মোগলহাট ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সাঈদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার দিন রাতেই বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে এবং বিএসএফ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করার মধ্যদিয়ে বিষয়টি সুরাহা হয়।

এলাকা: লালমনিরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাট সীমান্তে পাল্টাপাল্টি আটকের ঘটনায় পতাকা বৈঠক আটক নাগরিকদের ফেরত

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার