Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইন চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধা

BN DESK
04 September 2026, 12:47 AM পড়তে ১ মিনিট
লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইন চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধা

মফস্বল ডেস্ক : লালমনিরহাট সীমান্ত দিয়ে আবারও ১২ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর বাধায় তা ব্যর্থ হয়। আজ বৃহস্পতিবার (১২ জুন) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার ভোরের দিকে জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়ার বড় মসজিদ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ পাঁচজনকে বাংলাদেশের ভূখণ্ডের দিকে ঠেলে দেয় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়রা এতে বাধা দিয়ে আবারও তাদের ভারতীয় অংশে ফেরত পাঠান।

এদিকে পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী সীমান্ত দিয়েও অপর সাতজনকে পুশইন করে ভারত। কিন্তু এখানেও বাধা দেয় বিজিবি ও সীমান্তের লোকজন। ওই সাত ভারতীয় বর্তমানে কাঁটাতারের বেড়ার এপাশের ভারতীয় অংশে অবস্থান করছে। তারা দেশটির আসাম রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।

১২ ভারতীয় নাগরিককে পুশইনে বাধা দেওয়া হয়েছে জানিয়ে তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুসাহিদ মাসুম সাংবাদিকদের জানান, এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

এলাকা: লালমনিরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইন চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধা

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার