Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লাহোরের গভর্নর হাউজে লিটনদের সংবর্ধনা

BN DESK
10 October 2025, 05:55 PM পড়তে ১ মিনিট
লাহোরের গভর্নর হাউজে লিটনদের সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। রবিবার সিরিজের শেষ ম্যাচ। তার আগে একই দিন লাহোরের গভর্নর হাউজে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের সম্মানে আয়োজিত হয়েছে এক সংবর্ধনা অনুষ্ঠান। যার প্রধান অতিথি ছিলেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

এই সংবর্ধনার মূল উদ্যোগ নেন ফেডারেল মন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি। এই অনুষ্ঠানে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা অংশ নেন। প্রেসিডেন্ট জারদারি খেলোয়াড় ও দলের কর্মকর্তাদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং চলমান সিরিজে পাকিস্তান দলের পারফরম্যান্সের প্রশংসা করেন। পাশাপাশি তিনি পাকিস্তান ও বাংলাদেশের অতীত ইতিহাস নিয়ে আবেগঘন মন্তব্য করেন।

আসিফ আলী জারদারি বলেছেন, ‘আমি সেই প্রজন্মের মানুষ যারা দুই দেশের বিচ্ছেদ প্রত্যক্ষ করেছে। আজকের প্রজন্ম হয়তো সেই বিভেদের যন্ত্রণা পুরোপুরি বুঝতে পারবে না।’

তিনি বাংলাদেশের মানুষের প্রশংসা করে তাদের ‘এই অঞ্চলের অন্যতম সমৃদ্ধ জাতি’ বলে আখ্যায়িত করেন এবং পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার গুরুত্বের ওপর জোর দেন। জারদারি বলেছেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করা প্রয়োজন। আমাদের উভয় দেশের জনগণের কল্যাণে মনোনিবেশ করতে হবে।’বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, এটি এখন বিশ্বব্যাপী স্বীকৃত একটি সফল দেশ এবং পাকিস্তানের মতোই প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ।

তিনি উভয় দেশের জন্য পারস্পরিক সহযোগিতার বিপুল সম্ভাবনা খুঁজে বের করার ও তা কাজে লাগানোর আহ্বান জানান, ‘আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে, এবং এই ক্ষেত্রে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

লাহোরের গভর্নর হাউজে লিটনদের সংবর্ধনা

B
BN DESK | 01 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার