Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লিগ ওয়ানে জয়ে ফিরল পিএসজি

BN DESK
03 September 2026, 09:11 PM পড়তে ১ মিনিট
লিগ ওয়ানে জয়ে ফিরল পিএসজি

স্পোর্টস ডেস্ক : আগের দুই ম্যাচে ড্রয়ের পর অবশেষে জয়ে ফিরলো পিএসজি। ঘরের মাঠে লিওঁ বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে প্যারিসের দলটি।

পিএসজি’র হয়ে গোল তিনটি করেন ওসমান ডেম্বেলে, ভিতিনহা এবং গনকালো রামোস। লিওঁর হয়ে গোল করেন জর্জেস মিকাউতাদজে। ম্যাচের ৮ম মিনিটেই গোল করে পিএসজিকে এগিয়ে দেন ওসমান ডেম্বেলে। ১৪তম মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন ভিতিনহা। ৪০তম মিনিটে একটি গোল শোধ করেন জর্জেস মিকাউতাদজে। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে, গনকালো রামোস ৮৮তম মিনিটে তৃতীয় গোল করেন।

১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেই রয়েছে ৭ পয়েন্ট পিছিয়ে। তাদের পয়েন্ট ৩০। ২৫ পয়েন্ট নিয়ে লিওঁ রয়েছে ৫ম স্থানে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

লিগ ওয়ানে জয়ে ফিরল পিএসজি

B
BN DESK | 16 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার