Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লিটনকে অধিনায়ক করে টি-২০ দল ঘোষণা

BN DESK
03 September 2026, 08:36 PM পড়তে ১ মিনিট
লিটনকে অধিনায়ক করে টি-২০ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-২০ সিরিজের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল শান্ত ইনজুরি কাটিয়ে ওই সিরিজেও ফিরতে পারেননি। লিটন দাসকে টি-২০ সিরিজের অধিনায়ক করা হয়েছে। 

টি-২০ দলে নতুন মুখ একটি। পেসার রিপন মন্ডল প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। ইনজুরিতে পড়া শামীম পাটোয়ারি ওয়েস্ট ইন্ডিজে টি-২০ দলের সঙ্গে যোগ দেবেন। তবে তাওহীদ হৃদয় ফিরতে পারেননি। ছুটি নেওয়া মুস্তাফিজুর রহমানও নেই দলে। পারভেজ ইমন ও আফিফ হোসেনকে তাই টি-২০ দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছে। 

বাংলাদেশের টি-২০ দল : লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ তামিম, পারভেজ ইমন, আফিফ হোসেন, মেহেদী মিরাজ, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মাহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ আগামী ১৬ ডিসেম্বর টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে। ১৮ ও ২০ ডিসেম্বর মাঠে গড়াবে পরের দুই টি-২০।    

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

লিটনকে অধিনায়ক করে টি-২০ দল ঘোষণা

B
BN DESK | 11 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার