Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লিটনের দুঃখপ্রকাশ!

BN DESK
10 October 2025, 10:17 AM পড়তে ১ মিনিট
লিটনের দুঃখপ্রকাশ!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে বড় স্কোর করেও বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের কাছে ৭ উইকেটের পরাজয়ে হোয়াইটওয়াশ হয়েছে। প্রত্যাশা মেটাতে না পারায় লাহোরে উপস্থিত বাংলাদেশি দর্শকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস। 

ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘দর্শকরা অসাধারণ ছিল, সবাই সমর্থন দিয়েছে। দুই দলকেই সমর্থন দিয়েছে। তবে বাংলাদেশি সমর্থকদের কাছে আমি সত্যিই দুঃখিত। আমরা কোনও ম্যাচ জিততে পারিনি। আশা করি, আমরা ঘুরে দাঁড়াবো।’

টস হেরেও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শেষ ম্যাচে বাংলাদেশ দারুণ ব্যাটিং প্রদর্শনী করেছে। ১৯৬ রানের সংগ্রহ দাঁড় করায় পারভেজ হোসেন ও তানজিদ হাসানের ১১০ রানের বিধ্বংসী জুটির কল্যাণে। পারভেজ ৩৪ বলে খেলেছেন ৬৬ রানের বিস্ফোরক ইনিংস। তানজিদ ৩২ বলে করেছেন ৪২। পরে অবশ্য বাংলাদেশের বোলিংকে পাত্তা না দিয়ে ১৬ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলেছে স্বাগতিক দল। লিটন ব্যাটিং নিয়ে খুশি হতে পারলেও বোলিংকে ঠিকই কাঠগড়ায় তুলেছেন, ‘অবশ্যই হতাশ। আমরা ভালো বোলিং করিনি। প্রথম দুই ম্যাচে ব্যাটিং আর ফিল্ডিং ভালো করিনি। এই ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছি। তবে ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানকে কীভাবে বোলিং করতে হয়, আমাদের শিখতে হবে। একেক ব্যাটসম্যানের একেক রকম শক্তি ও দুর্বলতা। সেসব নিয়ে ভাবতে হবে এবং ওই অনুযায়ী বোলিং করতে হবে।’  

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

লিটনের দুঃখপ্রকাশ!

B
BN DESK | 02 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার