Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

BN DESK
04 September 2026, 12:39 AM পড়তে ১ মিনিট
লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

মফস্বল ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাটে লুকোচুরি খেলার সময় ফ্রিজের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিনূর ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহিনূর ইসলাম ওই গ্রামের আবদুল কাফীর ছেলে। সে বরাতীপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য শাহিনুর আলম বলেন, মাহিনূর বাড়িতে বেড়াতে আসা সমবয়সী শিশুদের সঙ্গে লুকোচুরি খেলছিল। খেলার একপর্যায়ে সে ঘরের ভেতরে রাখা ফ্রিজের পেছনে লুকাতে যায়। এসময় ফ্রিজের সংযোগ তারে থুতনি লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বলগাড়ি বাজারে নেওয়ার পথে সে মারা যায়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার