Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শাজাহানপুরে চুরি ছিনতাইয়ের প্রতিবাদ করায় শ্রমিকদল নেতা ছুরিকাহত

BN DESK
10 October 2025, 07:20 PM পড়তে ১ মিনিট
শাজাহানপুরে চুরি ছিনতাইয়ের প্রতিবাদ করায় শ্রমিকদল নেতা ছুরিকাহত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: চুরি ছিনতাইয়ের প্রতিবাদ করায় বগুড়ার শাজাহানপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবু তালেব হান্নানকে ছুরিকাঘাতের শিকার হয়েছেন। 

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে সুজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে এ ঘটনা ঘটে। স্বজনরা আহত অবস্থায় হান্নানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।  স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি সুজাবাদ গ্রামে চুরি, ছিনতাই, মাদকের উপদ্রব বেড়ে গেছে। ৩-৪ দিন আগে এ সব অপরাধের প্রতিবাদ করেছিলেন শ্রমিকদল নেতা আবু তালেব হান্নান। এতে ক্ষুব্ধ হয়ে একদল দুর্বৃত্ত বৃহস্পতিবার রাতে পরিকল্পিত ভাবে তার উপর হামলা করে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছুরিকাহতকারিদের গ্রেফতারে পুলিশী অভিযান শুরু হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

শাজাহানপুরে চুরি ছিনতাইয়ের প্রতিবাদ করায় শ্রমিকদল নেতা ছুরিকাহত

B
BN DESK | 05 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার