Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শাজাহানপুরে মালবাহী ট্রাক থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

BN DESK
29 February 2024, 11:06 PM পড়তে ১ মিনিট
শাজাহানপুরে মালবাহী ট্রাক থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬০ বোতল ফেন্সিডিলসহ ২ ব্যক্তিকে গ্রেফতার এবং ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত মালবাহী ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল বুধবার ভোর রাত পৌঁনে ৩টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া সেনানিবাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলো জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মৃত রবি মুরমু’র ছেলে মানিক মুরমু ওরফে মানেশ (২৮) এবং দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার চন্ডীপুর গ্রামের মৃত আবু বক্করও সিদ্দিকের ছেলে  সুমন হোসেন ওরফে আলিফ (২১)।

শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম জানিয়েছেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করে গতকাল বুধবার আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

শাজাহানপুরে মালবাহী ট্রাক থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

B
BN DESK | 29 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার