Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শাজাহানপুরে যুবক  খুন: আহত ১ 

BN DESK
08 February 2024, 07:52 PM পড়তে ১ মিনিট
শাজাহানপুরে যুবক  খুন: আহত ১ 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাতনামা দুর্বৃত্তের ছুরিকাঘাতে আল আমিন (২১) নামের এক যুবক নিহত এবং ফয়সাল (২০) নামের অপর এক যুবক আহত হয়েছে। ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়ড়াদিঘী গ্রামে। নিহত আল আমিন বগুড়া শহরতলীর শাকপালা দক্ষিণপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে এবং আহত ফয়সাল একই এলাকার মনির উদ্দিনের ছেলে বলে জানাগেছে। 

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার রাত ১০টার বয়ড়াদিঘী জামে মসজিদ সংলগ্ন রাস্তার উপর ঘোরফেরা করছিল আল আমিন ও ফয়সাল। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত আল আমিন ও ফয়সালকে ওই দিন রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আল আমিন মারা যায়।

শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম জানিয়েছেন, ছুরিকাহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আল আমিন নামের এক যুবক মারা যাওয়ার বিষয়টি তিনি গতকাল জেনেছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়া শুরু করেছেন।  

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

শাজাহানপুরে যুবক  খুন: আহত ১ 

B
BN DESK | 08 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার