Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শাজাহানপুরে রাস্তায় পড়ে থাকা অচেতন রোহিঙ্গা যুবক উদ্ধার

BN DESK
15 February 2024, 10:35 PM পড়তে ১ মিনিট
শাজাহানপুরে রাস্তায় পড়ে থাকা অচেতন রোহিঙ্গা যুবক উদ্ধার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরের পল্লীতে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকা রুবেল মোহাম্মদ (২৪) নামের এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় ৯৯৯-এ ফোন পেয়ে তাকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়।

শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম জানিয়েছেন, রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। সংবাদ পেয়ে উপজেলার আশেকপুর সিপি উচ্চ বিদ্যালয়ের উত্তরপাশ সংলগ্ন রাস্তা থেকে থানা পুলিশ তাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে থানা হেফাজতে রাখা হয়।

পুলিশকে দেওয়া তথ্য মতে ওই রোহিঙ্গা যুবকের নাম রুবেল মোহাম্মদ। সে মিয়ানমারের রাখাইন অঞ্চলের মুন্ডু এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। বর্তমানে সে কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

শাজাহানপুরে রাস্তায় পড়ে থাকা অচেতন রোহিঙ্গা যুবক উদ্ধার

B
BN DESK | 15 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার