Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শাজাহানপুরে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা সামছুল গ্রেফতার

BN DESK
10 October 2025, 02:32 PM পড়তে ১ মিনিট
শাজাহানপুরে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা সামছুল গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলার এজাহার নামীয় আসামি খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছামছুল আলম ফকির (৫২) কে  গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গত বৃহস্পতিবার বিকালে বগুড়া শহরের আলতাফুননেছা খেলার মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওইদিন  সন্ধ্যায় তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফোরকান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম বলেন, গ্রেফতার ছামছুল আরম ফকির শাজাহানপুর উপজেলার ওমরদিঘী গ্রামের ছনি ফকিরের ছেলে এবং খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানিয়েছেন,  শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলার এজাহারনামীয় আসামি ছামছুল আলম ফকিরকে আজ শুক্রবার আদালতে পাঠানো হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

শাজাহানপুরে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা সামছুল গ্রেফতার

B
BN DESK | 08 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার