Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শান্তর বিকল্প হচ্ছেন যিনি!

BN DESK
10 October 2025, 12:58 AM পড়তে ১ মিনিট
শান্তর বিকল্প হচ্ছেন যিনি!

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন শান্ত, এমন গুঞ্জন উঠেছিল আগেই। অবশেষে সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করলেন শান্ত নিজেই। 

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দলের ভরাডুবির পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্ব শেষে আচমকা বলে উঠেন একটি ঘোষণা দিতে চান তিনি। জানান, টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর কথা। বাংলাদেশ দলের সাদা পোশাকের হয়ে আর দায়িত্ব পালন কেন করবেন না সেটাও স্পষ্ট করেন শান্ত।

এখন প্রশ্ন জেগেছে পরবর্তী টেস্ট অধিনায়ক কে হচ্ছেন। ধারণা করা হচ্ছে মেহেদী হাসান মিরাজের ওপরই আস্থা রাখতে চাইবে বিসিবি। জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকারও মনে করেন মিরাজই হচ্ছেন নতুন টেস্ট অধিনায়ক। যদিও লিটন দাসকেও অনেকে ভাবতে পারেন টেস্ট অধিনায়ক হিসেবে তবে তার কাছে মিরাজই এগিয়ে। গণমাধ্যমকে হান্নান বলেন, শান্ত ভালো করছিল টেস্টে। এখন যেহেতু ছেড়ে দিয়েছে তাহলে ব্যাটিংয়ে আরো মনোযোগ বাড়াতে পারবে। তবে পরবর্তী অধিনায়ক হিসেবে মিরাজই এগিয়ে থাকবে। লিটনের কথাও আসতে পারে তবে মিরাজই এগিয়ে মনে হয় আমার কাছে। মিরাজ অধিনায়ক হিসেবে যথেষ্ট ক্যাপাবল।

এর আগে অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে শান্ত বলেন, এই ড্রেসিংরুমে গত কয়েক বছর ধরে, লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড মনে করে যে, তিনটা অধিনায়কই রাখবে, এটা তাদের সিদ্ধান্ত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

শান্তর বিকল্প হচ্ছেন যিনি!

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার