Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শান্তর বিদায়, মুশফিক-লিটনে প্রথম সেশন বাংলাদেশের

BN DESK
04 September 2026, 02:32 PM পড়তে ১ মিনিট
শান্তর বিদায়, মুশফিক-লিটনে প্রথম সেশন বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : গল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২৭ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ৯১ রান যোগ করেছে বাংলাদেশ। এতে প্রথম ইনিংসে বাংলাদেশের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৩৮৩ রান।

মুশফিকুর রহিম ১৪১ আর লিটন দাস ৪৩ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে গেছেন। পঞ্চম উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটিটি ৭৪ রানের। এই সেশনে বাজে ফিল্ডিংয়ে হতাশা বেড়েছে বাংলাদেশের। মুশফিক ও লিটনের ক্যাচ মিস করেছেন লঙ্কান ফিল্ডাররা। ইনিংসের ১০৮তম ওভারের চতুর্থ বলে মুশফিকের ফিরতি ক্যাচ মিস করেন স্পিনার প্রবাত জয়সুরিয়া। ডাউন দ্য উইকেটে এসে বেশ জোরে ব্যাট চালিয়েছিলেন মুশফিক। বল জয়সুরিয়ার মাথার ওপর দিয়ে গেলেও নাগালের ভেতরেই ছিল। কিন্তু লঙ্কান স্পিনার দ্রুত গতিতে ছুটতে থাকা বলটি তালুবন্দি করতে পারেননি।

থারিন্দু রথনায়েকের করা পরের ওভারের প্রথম বলে ডিপ মিডউইকেটে ক্যাচ তোলেন লিটন। ডাইভ দিয়েও বাংলাদেশ ব্যাটারের ক্যাচ নিতে পারেননি পাথুম নিশাঙ্কা। এছাড়া মুশফিক-লিটনের ভুল বোঝাবোঝিতে রানআউটেরও একটি দারুণ সুযোগ মিস করে স্বাগতিকরা। এই সেশনে লঙ্কানদের প্রাপ্তি কেবল নাজমুল হোসেন শান্তর উইকেট।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

শান্তর বিদায়, মুশফিক-লিটনে প্রথম সেশন বাংলাদেশের

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার