Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শুরুর আগেই শেষ লিটনের পিএসএল

BN DESK
03 September 2026, 08:29 PM পড়তে ১ মিনিট
শুরুর আগেই শেষ লিটনের পিএসএল

স্পোর্টস ডেস্ক : শনিবার রাতে পিএসএলে করাচি কিংসের হয়ে মাঠে নামার কথা ছিল লিটন দাসের। কিন্তু আজ সকালে জানা গেলো ইনজুরিতে মাঠে নামার আগেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মিশন শেষ হয়ে গেছে বাংলাদেশি তারকার। অনুশীলন সেশনে আঙুলে চোট পাওয়ায় আজই দেশে ফিরছেন তিনি। 

লিটন তার ইনজুরির কথা জানিয়েছেন অফিশিয়াল ফেসবুক পেজে। সেখানে লিখেছেন, ‘করাচি কিংসের হয়ে পিএসএল খেলার জন্য অধীর অপেক্ষায় ছিলাম। কিন্তু সৃষ্টিকর্তা বোধহয় ভিন্ন কিছুই লিখে রেখেছে। অনুশীলন সেশনের সময় আঙুলে চোট পেয়েছি। স্ক্যান রিপোর্টে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে। সেরে উঠতে দুই সপ্তাহের মতো সময় লাগবে।’ পিএসএল মিশন শুরুর আগেই সেটা শেষ হওয়ায় হতাশা ঝরেছে লিটনের কণ্ঠে, ‘তাই অত্যন্ত দুঃখজনকভাবে আমার পিএসএল মিশন শুরুর আগেই শেষ হয়ে গেছে। আমি আজই বাংলাদেশে ফিরে আসছি এবং দ্রুত সেরে উঠতে আপনাদের দোয়া ও ভালোবাসা প্রার্থনা করছি। আমার দল করাচি কিংসের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা।’

পিএসএলের জন্য বাংলাদেশ থেকে দল পেয়েছেন তিনজন। তাদের মধ্যে লিটনকে পুরো আসরের জন্যই এনওসি দিয়েছিল বিসিবি। রিশাদ হোসেন এরই মধ্যে লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন। আর পেসার নাহিদ রানা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে পেশাওয়ার জালমিতে যোগ দেবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

শুরুর আগেই শেষ লিটনের পিএসএল

B
BN DESK | 12 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার