Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতলো পাকিস্তান

BN DESK
10 October 2025, 12:19 AM পড়তে ১ মিনিট
শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে ২-১ ব্যবধানে কুড়ি ওভারের সিরিজ জিতল সালমান আলী আগার দল।

এর আগে ১৪ রানের জয়ে সিরিজ শুরু করেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ২ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিজেদের করে নিলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ফ্লোরিডার লডারহিলে আগে ব্যাট করতে নেমে ১৮৯ রানের বড় পুঁজি পায় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৭৬ রানে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। বড় লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে জুয়েল অ্যান্ড্রু, আলিক আথানেজদের ব্যাটে কক্ষপথেই ছিল ক্যারিবিয়ানরা। কিন্তু মাঝের ওভারগুলোতে সুফিয়ান মুকিমের কিপ্টে বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এরপরও আশা বেঁচে ছিল তাদের। শেষ ৪ ওভারে ৬ উইকেট হাতে রেখে ৪৯ রান করতে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু মুকিমের পাশাপাশি ডেথ ওভারে হারিস রউফ, হাসান আলীদের দারুণ বোলিংয়ে আর সমীকরণ মেলাতে পারেনি তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতলো পাকিস্তান

B
BN DESK | 04 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার