Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্যালিকার হাতে খুন হয়েছেন দুলাভাই

BN DESK
07 September 2026, 01:43 PM পড়তে ১ মিনিট
শ্যালিকার হাতে খুন হয়েছেন দুলাভাই

মফস্বল ডেস্ক: লালমনিরহাটের কালীগঞ্জে পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে শ্যালিকার হাতে খুন হয়েছেন দুলাভাই দুলু মিয়া (৩৫)।বৃহস্পতিবার (৫ জুন) সকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরানীয়া সদরপাড়া এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা।

নিহত দুলু মিয়া ওই এলাকার শওকত আলীর ছেলে। অভিযুক্ত শ্যালিকা চাঁদনী (১৬) এসএসসি পরীক্ষার্থী এবং একই এলাকার মোকছেদুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় স্ত্রী মনি বেগমকে মোবাইলে কারও সঙ্গে কথা বলতে দেখে সন্দেহ প্রকাশ করেন দুলু মিয়া। ফোন থেকে নম্বর ডিলিট করাকে কেন্দ্র করে শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শ্যালিকা চাঁদনী কাপড় কাটার কাচি দিয়ে দুলাভাইয়ের গলায় আঘাত করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই চাঁদনী পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: লালমনিরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

শ্যালিকার হাতে খুন হয়েছেন দুলাভাই

B
BN DESK | 05 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার