Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে কলম্বো টেস্ট

BN DESK
10 October 2025, 12:10 PM পড়তে ১ মিনিট
শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে কলম্বো টেস্ট

স্পোর্টস ডেস্ক : কলম্বো টেস্টের দ্বিতীয় দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ এখন শ্রীলঙ্কার হাতে। এদিন লঙ্কানদের বিপক্ষে বোলিং করে মাত্র দুই উইকেট তুলতে পেরেছেন বাংলাদেশের বোলাররা। দিন শেষে লিড ছোট হলেও রান পাহাড় গড়ার অপেক্ষায় লঙ্কানরা।

আজ বৃহস্পতিবার দিনের শুরুতে ২৪৭ রানে অলআউট হলে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন শ্রীলঙ্কান ব্যাটাররা। ৭৮ ওভার ব্যাট করে ২ উইকেটে ২৯০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। নিশাঙ্কা ১৪৬ আর প্রবাত জয়সুরিয়া ৫ রানে অপরাজিত আছেন।

লঙ্কানদের লিড এখন ৪৩ রানের। আগামীকাল এই লিডকে কত রানে নিয়ে যায় ধনাঞ্জয়া ডি সিলভার দল, সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশ অলআউট হওয়ার পর দিনের প্রথম সেশনের বাকি সময়ে ২১ ওভার ব্যাট করে বিনাউইকেটে ৮৩ রান তোলে শ্রীলঙ্কা। মধ্যাহ্নবিরতি থেকে ফিরে লাহিরু উদারাকে (৬৫ বলে ৪০) আউট করেন তাইজুল ইসলাম।

দ্বিতীয় উইকেটে ১৯৪ রানের বিশাল জুটি করে লঙ্কানদের লিডে এনে দেন পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্দিমাল। অবশেষে প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা এই জুটি ভাঙেন নাঈম হাসান। চান্দিমালকে সেঞ্চুরিবঞ্চিত করেন ডানহাতি টাইগার স্পিনার। ইনিংসের ৭৬তম ওভারের প্রথম বলে নাঈমকে রিভার্স সুইপ করতে যান চান্দিমাল। কিন্তু শটটি লঙ্কান ডানহাতি ব্যাটারের চাওয়া অনুযায়ী হয়নি।

গ্লাভসে লেগে ওপরে উঠে যায় বল। উইকেটরক্ষক লিটন দাস কিছুটা পেছনের দিকে গিয়ে সেটি তালুবন্দি করেন। ১৫৩ বলে ৯৩ রান করে সাজঘরে ফেরত যান চান্দিমাল। দলীয় ২৮২ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। এই উইকেট পতনের পর আর মাত্র ২ ওভার খেলা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে কলম্বো টেস্ট

B
BN DESK | 26 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার