Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীলঙ্কায় সিরিজ জিতে দেশে ফিরলেন তামিম-জাওয়াদরা

BN DESK
10 October 2025, 10:08 PM পড়তে ১ মিনিট
শ্রীলঙ্কায় সিরিজ জিতে দেশে ফিরলেন তামিম-জাওয়াদরা

৩-২ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজের শেষ ম্যাচে গতকাল শ্রীলঙ্কার যুবাদের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে ৬ ম্যাচের এই সিরিজে ৩-২ ব্যবধানে জিতেছে আজিজুল হক তামিমের দল। সিরিজ জয়ের পরদিনই আজ (শুক্রবার) দুপুর ১২টা নাগাদ বাংলাদেশে এসে পৌঁছেছে যুব ক্রিকেটাররা।

দেশে ফেরার পর এখন ক্রিকেটাররা যার যার নিজ বাড়ির পথ ধরবেন। এরপর আগামী ২০ মে আবারও ক্যাম্প শুরুর কথা রয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের। 

এর আগে বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচে কলম্বোতে দিনের শুরুতে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। ৩৯.১ ওভার খেলা হওয়ার পরই শুরু হয় বৃষ্টি। টানা তিন ঘণ্টার বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন জাওয়াদ আবরার।

সর্বশেষ যুব এশিয়া কাপ জয়ের পর তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ এবার লঙ্কান ভূমি থেকে জয় নিয়ে ফিরল। যা ২০২৬ সালে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে তাদের জন্য অনুপ্রেরণার। অবশ্য এর আগেই একাধিক সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

শ্রীলঙ্কায় সিরিজ জিতে দেশে ফিরলেন তামিম-জাওয়াদরা

B
BN DESK | 09 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার