Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সংসদ নির্বাচনে এনসিপির আখতার হোসেন লড়বেন রংপুর-৪ আসনে

BN DESK
01 September 2026, 08:10 PM পড়তে ১ মিনিট
সংসদ নির্বাচনে এনসিপির আখতার হোসেন লড়বেন রংপুর-৪ আসনে

মফস্বল ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে দলের সদস্য সচিব আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘কাউনিয়া ও পীরগাছার পক্ষ থেকে আখতার হোসেন এই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। জুলাই গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা- বিচার, সংস্কার ও নতুন সংবিধানের সেই লড়াইয়ে আখতার হোসেন এগিয়ে যাবেন।’ এরপর তিনি আখতারের হাত উঁচিয়ে ধরে তার হাত না ছাড়ার জন্য উপস্থিত জনতার কাছ থেকে প্রতিশ্রুতি নেন।নাহিদ ইসলাম বলেন, ‘আপনাদের এলাকার সন্তান আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছেন। কয়েকবার জেলও খেটেছেন। নিজের জীবন দিয়ে দেশের স্বাধীনতার জন্য লড়াই করা সৈনিকের নাম আখতার হোসেন। সে আপনাদের এলাকার গর্ব। আপনারা কীভাবে তাকে শক্তিশালী করবেন ও আরও উচ্চতায় পৌঁছাবেন, সেটা আপনাদের সকলের দায়িত্ব।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় এ পথসভায় আরও বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র সূচনা করে। দিনভর চলা এ কর্মসূচির সমাপ্তি হয় রাতে রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ড চত্বরে।

এলাকা: রংপুর কাউনিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

সংসদ নির্বাচনে এনসিপির আখতার হোসেন লড়বেন রংপুর-৪ আসনে

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার