Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সত্যিকারের পরিবর্তনের চেষ্টা করতেই বোর্ডে যেতে চান তামিম

BN DESK
10 October 2025, 06:44 AM পড়তে ১ মিনিট
সত্যিকারের পরিবর্তনের চেষ্টা করতেই বোর্ডে যেতে চান তামিম

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অবসর নিলেও দেশের ক্রিকেট নিয়ে ভাবনা কমেনি তামিম ইকবালের। এবার বোর্ডের ভবিষ্যৎ গঠনে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাবেক এই অধিনায়ক। জানালেন শুধু পদ পাওয়ার জন্য নয়, সত্যিকারের পরিবর্তনের চেষ্টা করতেই তিনি বোর্ডে যেতে চান।

এক দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, ‘আমরা বোর্ডে গেলে ক্রিকেটের ভালো করার জন্যই যাওয়া উচিত। এখন যেভাবে বিসিবি চলছে, ওইভাবে যেতে হলে না যাওয়াই ভালো। আমি খুবই পরিষ্কার এই ব্যাপারে। শুধু বোর্ডের পরিচালক হওয়া বা কোনো পদ নেওয়ার শখ আমার নেই।’ তবে পরিবর্তন আনতে হলে যে সহজ পথ নেই, সেটাও স্বীকার করলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ‘নির্বাচনটা কীভাবে হয়, তা আমরা জানি। আমি যে সুন্দর একটা বোর্ডের চিন্তা করছি, বাস্তবে সে সুযোগ কম। পরিবর্তন করা না গেলে আমাদের মতো লোকজনের দরকার কী?’, বললেন তামিম।

কাজের স্বাধীনতা থাকলে পরিচালক হওয়া নিয়ে ভাবতে পারেন বলে জানান তামিম, ‘বোর্ডে ২৫ জন পরিচালক থাকেন। সবার সঙ্গে বোঝাপড়া সব সময় ভালো থাকে না। তবে সবাইকে অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করতে হয়। ১০ জনের উদ্দেশ্য যদি ব্যক্তিস্বার্থ হয়, তাহলে আমার পক্ষে কাজ করা কঠিন হয়ে পড়ে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

সত্যিকারের পরিবর্তনের চেষ্টা করতেই বোর্ডে যেতে চান তামিম

B
BN DESK | 16 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার