Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সবুজ রংপুর গড়তে আরজানা বেগমের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

BN DESK
03 September 2026, 03:56 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি : ‘করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’- প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পরিবেশ বান্ধব মহাপরিকল্পনা ‘ন্যাশনাল গ্রিন মিশন’র  অংশ হিসেবে ‘সবুজ রংপুর’ গড়তে দশ হাজার বৃক্ষরোপণ করবেন রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, রংপুর সমাজ উন্নয়ন সমিতির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শিক্ষাবিদ আরজানা বেগম।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে নগরীর আরসিসিআই স্কুল ও সাতমাথা সড়কের বোতলাপাড়ায় নবনির্মিত সরকারি স্কুল এলাকায় রাস্তার দু’ধারে আম, কাঠাল, মেহগুনিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করে তিনি কর্মসূচির উদ্বোধন করেন। এই কর্মসূচির আয়োজন করেন রংপুর সমাজ উন্নয়ন সমিতি।

এসময় রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শিক্ষাবিদ আরজানা বেগম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ বান্ধব মহাপরিকল্পনা ‘ন্যাশনাল গ্রিন মিশন’র  অংশ হিসেবে সবুজ রংপুর গড়তে ফলজ, বনজ, ঔষধি সহ বিভিন্ন প্রজাতির দশ হাজার গাছ রোপণের কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য তিনি বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

এসময় মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক রেহেনা বেগম, ২৫নং ওয়ার্ড সভাপতি ইসমত আরা, সমাজ উন্নয়ন সমিতির কোষাধ্যক্ষ তৌফিকুর রহমান, কার্যকরী সদস্য আরফান খান বিপু, সাংবাদিক ও সংগঠক আজিজ আল জামান রুহিতসহ সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

সবুজ রংপুর গড়তে আরজানা বেগমের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার