Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সভাপতি পেয়ে ‘ট্রিপল’ সেঞ্চুরির টার্গেট আমিনুলের

BN DESK
02 September 2026, 07:28 AM পড়তে ১ মিনিট
সভাপতি পেয়ে ‘ট্রিপল’ সেঞ্চুরির টার্গেট আমিনুলের

স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের ক্রিকেটের দায়িত্ব বুঝে নিয়ে ট্রিপল সেঞ্চুরির টার্গেট নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যদিও আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি মাত্র সেঞ্চুরিই হাঁকিয়েছেন বুলবুল। 

ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতেই এই কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়া সাবেক অধিনায়ক।

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ঘুরে দেখে সংবাদ মাধ্যমকে আমিনুল বলেছেন, ‘এখানে আমরা তিনটি কাজ... আমরা বলছি ট্রিপল সেঞ্চুরি করব। শতভাগ ট্রাস্ট, শতভাগ প্রগ্রাম ও শতভাগ রিচ। বাংলাদেশের শতভাগ জায়গায় আমরা পৌঁছাব, আমাদের আস্থা থাকবে, আমাদের প্রগ্রাম থাকবে।’

 শুধু ক্রিকেটারদের নয়, সবার পারফরম্যান্স ভালো করতেই তিনটি কাজ করতে চান আমিনুল।


বিসিবির সভাপতি বলেছেন, ‘ট্রিপল সেঞ্চুরি করার জন্য ক্রিকেট বোর্ড তিনটি প্রগ্রাম হাতে নিয়েছে। প্রথমত, আমরা স্পিরিট অব ক্রিকেট আপগ্রেড করব। দ্বিতীয়ত, সবার জন্য হাই পারফরম্যান্স। শুধু ক্রিকেটার নয়, যারা বোর্ডের কর্মকর্তা আছে, তাদের কাজও যেন হাই পারফর্মিং হয়।

তিন নম্বর হচ্ছে, ক্রিকেটটা সারা দেশব্যাপী কানেক্ট করব।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

সভাপতি পেয়ে ‘ট্রিপল’ সেঞ্চুরির টার্গেট আমিনুলের

B
BN DESK | 01 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার