Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সভাপতি হচ্ছেন আমিনুল ইসলাম

BN DESK
10 October 2025, 06:14 PM পড়তে ১ মিনিট
সভাপতি হচ্ছেন আমিনুল ইসলাম

স্পোর্টস ডেস্ক: আজই নতুন সভাপতি হিসেবে মনোনীত হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। গতকাল রাতে নিজেদের কোটার ৫ কাউন্সিলরের মধ্যে একজনকে সরিয়ে আমিনুলকে মনোনীত করে এনএসসি। এই চিঠি পাওয়ার পর রাতেই ‘রিকুইজিশন’ বোর্ড মিটিং করে আমিনুলের কাউন্সিলশিপের অনুমোদন দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সক্রিয় পরিচালকরা।

আওয়ামী লীগ সরকার পতনের পর সরাসরি পরিচালক মনোনীত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। ৯ মাসের মাথায় গতকাল রাতে সবেক এই অধিনায়কের পরিচালক পদ খারিজ করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। স্বাভাবিকভাবে সভাপতির দায়িত্বে আর নেই তিনি। 


তাঁদের একজন আজ বললেন, ‘আমরা এনএসসির চিঠি পাওয়ার পরেই গতকাল রাতে একটি রিকুইজিশন বোর্ড মিটিং ডাকি। সেখানে বুলবুলের (আমিনুল) কাউন্সিলরশিপের অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বিকেলে আমিনুল বিসিবির নতুন সভাপতি হচ্ছেন বলেও নিশ্চিত করেন সিনিয়র এই বোর্ড পরিচালক, ‘ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ায় এখন আমাদের বিসিবি সভাপতির পদ শূন্য, কোনো সভাপতি নেই। সেখানে কাউকে না কাউকে বসাতে হবে। এ জন্য আজ বিকেলে একটি বৈঠক ডেকেছেন সহ-সভাপতি (নাজমুল আবেদীন)। এই বৈঠকে বুলবুলকে আমরা পরিচালক হিসেবে মনোনীত করে সভাপতির দায়িত্ব দিতে যাচ্ছি।


এদিকে সদ্য সাবেক সভাপতি ফারুক পদ হারিয়ে আইসিসিতে নালিশ করেছেন। এমনকি আইনি পথে হাঁটার কথাও জানিয়েছেন তিনি। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

সভাপতি হচ্ছেন আমিনুল ইসলাম

B
BN DESK | 30 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার