Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সময় টিভি’র সম্প্রচার নিয়ে আদেশ মঙ্গলবার

BN DESK
04 September 2026, 03:26 AM পড়তে ১ মিনিট
সময় টিভি’র সম্প্রচার নিয়ে আদেশ মঙ্গলবার

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি’র সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার (২৭ আগস্ট) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

আজ রোববার (২৫ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। আদালতে সময় টিভি’র ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার সাকিব মাহবুব। এছাড়া সময় মিডিয়া লিমিটেডের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট ফারজানা খান নীলা।

এর আগে গত ২১ আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম সময় টিভি’র সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানির জন্য ২৫ আগস্ট দিন ধার্য করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

সময় টিভি’র সম্প্রচার নিয়ে আদেশ মঙ্গলবার

B
BN DESK | 25 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার