Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সরকারকে চাপে ফেলতে সীমান্তে পুশ ইন করছে ভারত: মির্জা ফখরুল

BN DESK
06 September 2026, 03:35 AM পড়তে ১ মিনিট
সরকারকে চাপে ফেলতে সীমান্তে পুশ ইন করছে ভারত: মির্জা ফখরুল

মফস্বল ডেস্ক: বর্তমান অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই সীমান্তে পুশ-ইন শুরু করেছে ভারত—এমনটাই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তাই সরকারকে চাপে ফেলতেই বিপুল সংখ্যক মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে।গতকাল শুক্রবার (২০ জুন) রাতে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালিবাড়ি এলাকায় জেলার আলেম-ওলামা ও ইমামদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের যে পানির হিস্যা, তা আমরা পাই না। সীমান্তে গুলি করে হত্যা করা হচ্ছে—এমন ভয়াবহ অবস্থা থেকে আমরা বের হয়ে এসেছি। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে আলোচনায় নির্বাচনের সময় নির্ধারণ হয়েছে— কিন্তু নির্বাচন হলেই সব কাজ শেষ হবে না। সরকার গঠনের পর সেই সরকার যেন সঠিকভাবে কাজ করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ভোট আমাদের পবিত্র আমানত—মানুষের কল্যাণে ও ইসলামের কল্যাণে কাজ করবে, আমরা তাকেই ভোট দেব।তিনি আরও বলেন, বিগত সরকারের সময় আলেম-ওলামাদের কোনো সহায়তা করা হয়নি। বিএনপি সেই অবস্থা থেকে বের হয়ে আসতে চায়। আমরা ভিন্ন পথে রোজগারের কথা চিন্তা করতে পারি না। আমি ও আমার পরিবার সৎ পথে থেকে চলতে চাই, শুধু রাজনীতি করতে গিয়ে আমাকে পৈত্রিক সম্পত্তি বিক্রি করতে হয়েছে। যতটুকু কাজ করব, তা যেন নিষ্ঠার সঙ্গে করতে পারি। রাজনৈতিক ব্যক্তি ছাড়া অন্য কেউ জনগণের দুঃখ-কষ্ট বুঝবে না। যে ব্যক্তিরা জনগণের সঙ্গে থেকে তাদের দুঃখ-কষ্ট বোঝে, তারা যদি নির্বাচিত হয়ে সংসদে যায়, তাহলেই তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করা যাবে।

এলাকা: ঠাকুরগাঁও
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

সরকারকে চাপে ফেলতে সীমান্তে পুশ ইন করছে ভারত: মির্জা ফখরুল

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার