Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাউফ আফ্রিকা দলের ব্যাটিং কোচের পদ ছাড়লেন দুমিনি

BN DESK
03 September 2026, 08:24 PM পড়তে ১ মিনিট
সাউফ আফ্রিকা দলের ব্যাটিং কোচের পদ ছাড়লেন দুমিনি

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সাদা বলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছিলেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার জেপি দুমিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ ছেড়েছেন তিনি। মার্ক বাউচার অধ্যায় শেষ হওয়ার পর দুমিনি নিয়োগ পান ২০২৩ সালে রব ওয়াল্টারের সাপোর্ট স্টাফ হিসেবে। 

দুমিনি তার আগে এসএ-টোয়েন্টি দল পার্ল রয়্যালস ও ঘরোয়া দল বোল্যান্ডের হেড কোচ ছিলেন। কিন্তু এটা নিশ্চিত নয় যে এই দলগুলোর দায়িত্ব নিতে যাচ্ছেন কিনা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলা প্রোটিয়া দলটির সঙ্গে ছিলেন দুমিনি। কিন্তু ক্যারিবিয়ানে ও যুক্তরাষ্ট্রে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্যাম্প থেকে ব্যক্তিগত কারণে আগেভাগেই বিদায় নেন তিনি। জানা গেছে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড খুব শিগগিরই তার বদলি কাউকে খোঁজা শুরু করবে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

সাউফ আফ্রিকা দলের ব্যাটিং কোচের পদ ছাড়লেন দুমিনি

B
BN DESK | 07 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার