Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাকিবকে ফেরাতে বিসিবি’র প্রাথমিক কাজ শেষ

BN DESK
03 September 2026, 10:02 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালে সবশেষ বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেন সাকিব আল হাসান। এরপর রাজনৈতিক প্রেক্ষাপট ও মামলা সংক্রান্ত জটিলতার কারণে দেশে ফিরতে চাইলেও দুবাই পর্যন্ত এসে তাকে ফিরে যেতে হয়েছে।

তবে দীর্ঘ প্রতীক্ষার পর সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে যোগ দেওয়া নিয়ে নতুন করে আশার আলো দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের আইনি জটিলতা নিরসনে বিসিবি’র উচ্চপর্যায় থেকে জোরালো তৎপরতা শুরু হয়েছে। তার সব আইনি ঝামেলার ফাইল ক্রীড়া মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার পৌঁছে দেওয়া হবে।

বিসিবি পরিচালক আসিফ আকবর সাকিব আল হাসানের ফেরার বিষয়ে বর্তমান অবস্থার আপডেট জানিয়ে বলেন, ‘বিষয়টি নিয়ে গতকাল (সোমবার) বিসিবির সিইও এবং সহসভাপতি ফারুক আহমেদ তার ফাইলটি নিয়ে গিয়েছিলেন।’ বিষয়টা ক্রীড়া মন্ত্রণালয়ে পৌঁছানো হয়েছে জানিয়ে আসিফ বলেন, ‘সাকিবের একটু ইস্যু হচ্ছে...,গতকাল (সোমবার) ক্রীড়া প্রতি মন্ত্রীর সঙ্গে মিটিং ছিল ফেডারেশনগুলোর। আমাদের সিইও মহোদয় এবং ফারুক ভাই ফাইলটা নিয়ে গিয়েছিলেন, আমিনুল সাহেবকে ব্রিফ করা হয়েছে। উনি বলেছেন এটা আজ সচিব সাহেবের কাছে পৌঁছে দিতে।’

আসিফ জানান, ফাইলটি সচিব বরাবর পৌঁছে দেওয়ার মাধ্যমে বিসিবি’র প্রাথমিক কাজ শেষ হবে এবং পরবর্তী সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে। তিনি বলেন, ‘ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন যে, মামলা পুনর্বিবেচনা হবে, এটা পজিটিভ। সাকিবের ইস্যুগুলো যেহেতু ফাইল হয়ে গেছে। এখন সিদ্ধান্তের বিষয়। ফাইল জমা দেওয়ার মাধ্যমে বিসিবি’র প্রাথমিক কাজ শেষ হবে, বাকিটা সরকারের বিষয়। আশা করছি পাকিস্তান সিরিজেই আমরা সাকিবকে পাব। দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ৫ অগাস্টের পরের মামলাগুলো পুনর্বিবেচনা করবে, এটা শুনে ভালোই লাগলো। এখন আশা করি সরকার দ্রুতই সিদ্ধান্ত নিবে। আশা করি সাকিবকে আমরা দ্রুতই ফিরে পাবো।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

সাকিবকে ফেরাতে বিসিবি’র প্রাথমিক কাজ শেষ

B
BN DESK | 24 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার