Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাকিবের দলে ফেরা নির্বাচক কমিটির প্রসেস ও সিস্টেম ফলোর পর : সভাপতি

BN DESK
10 October 2025, 12:19 PM পড়তে ১ মিনিট
সাকিবের দলে ফেরা নির্বাচক কমিটির প্রসেস ও সিস্টেম ফলোর পর : সভাপতি

স্পোর্টস ডেস্ক: একটা লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের ক্রান্তি লগ্নে তার অভাবটা বোধ হয় বেশিই ভোগাচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরতে পারছেন না সাকিব। দেশের মাটিতে টেস্ট থেকে বিদায় নেওয়ার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ভারত সিরিজের পর থেকে তিনি আর জাতীয় দলে নেই। আজ বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে এ বিষয়ে মুখ খুলেছেন আমিনুল ইসলাম বুলবুল।

শুক্রবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বুলবুলের কাছে প্রশ্ন ছিল- জাতীয় দলের পারফর্মেন্সের এই করুণ অবস্থায় সাকিবকে ফেরানোর ব্যাপারে কোনো ভাবনা আছে কিনা। জবাবে বুলবুল বলেন, ‘সাকিব তো বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার এবং আমরা আশা করব সাকিব ফ্রি থাকবে ও ভালো ক্রিকেট খেলবে।’

নবনির্বাচিত বিসিবি সভাপতিকে প্রশ্ন করা হয়- সাকিবকে ফেরানোর বিষয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তার কোনো কথা হয়েছে কিনা? এবার বুলবুল বল ঠেলে দেন নির্বাচকদের কোর্টে, ‘উপদেষ্টা তো আর নির্বাচক নয়। আমাদের বোর্ডের যে নির্বাচক কমিটি আছে, এটা তারা দেখবে্ এটার একটা প্রসেস ও সিস্টেম আছে, সেটা তারা ফলো করবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

সাকিবের দলে ফেরা নির্বাচক কমিটির প্রসেস ও সিস্টেম ফলোর পর : সভাপতি

B
BN DESK | 30 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার