Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাকিবের দুর্নীতি খুঁজতে বিভিন্ন দফতরে দুদক’র চিঠি

BN DESK
10 October 2025, 01:01 AM পড়তে ১ মিনিট
সাকিবের দুর্নীতি খুঁজতে বিভিন্ন দফতরে দুদক’র চিঠি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দুর্নীতির খোঁজে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। সাকিবের বিরুদ্ধে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগে সম্প্রতি অনুসন্ধানে নামে সংস্থাটি। উপ-পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে দুই সদস্যের কমিটি মাগুরা-১ আসনের সাবেক এই সংসদ সদস্য বিরুদ্ধে অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামেন।

শেয়ার বাজার দুর্নীতি, বেআইনি জুয়া ও ক্যাসিনোয় নাম লেখানো, সোনা পাচার, কাঁকড়ার ব্যবসায় দুর্নীতি, ক্রিকেটর সংক্রান্ত দুর্নীতি, নির্বাচনী হলফনামায় নিজের সম্পত্তি লুকোনোসহ অসংখ্য অভিযোগ আগেই ছিল সাকিবের বিরুদ্ধে। এছাড়াও অর্থ পাচারের অভিযোগও উঠেছে সাকিবের বিরুদ্ধে। মঙ্গলবার (২২ এপ্রিল) সাকিবের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এমনটা জানিয়েছিলেন দুদক’র মহাপরিচালক আক্তার হোসেন। 


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি পাঠিয়ে সাকিবের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন কোম্পানির আর্থিক লেনদেন, শেয়ার মালিকানা, বিনিয়োগ ও আয়-ব্যয়ের খতিয়ান চেয়েছে দুদক। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তদন্ত আরও বিস্তৃত হবে বলে ইঙ্গিত মিলেছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

সাকিবের দুর্নীতি খুঁজতে বিভিন্ন দফতরে দুদক’র চিঠি

B
BN DESK | 23 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার