Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাকিবের যে রেকর্ড ভেঙে দিলেন লিটন

BN DESK
10 October 2025, 01:44 PM পড়তে ১ মিনিট
সাকিবের যে রেকর্ড ভেঙে দিলেন লিটন

স্পোর্টস ডেস্কঃ  টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে অর্ধশতকের রেকর্ড গড়েছেন লিটন দাস। বুধবার (০৩ সেপ্টেম্বর) নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচে ঝড়ো ফিফটি হাঁকিয়ে সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন লিটন। এখন সর্বোচ্চ ১৪টি ফিফটির মালিক লিটন। সাকিবের ফিফটি ১৩টি।    

এই রেকর্ড ভাঙতে সাকিবের চেয়ে ১৯টি ম্যাচ কম লেগেছে লিটনের। সাকিব ১২৯ ম্যাচে ১৩টি ফিফটি করেছেন। আর লিটন ১১০ ম্যাচেই তাকে ছাড়িয়ে ১৪টি ফিফটি করলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি যৌথভাবে বিরাট কোহলি ও বাবর আজমের। দুজনই ৩৯বার পঞ্চাশোর্ধো রানের ইনিংস খেলেছেন। এর জন্য কোহলি ১২৫ ম্যাচ এবং বাবর ১২৮টি ম্যাচ খেলেছেন। রোহিত শর্মার আছে ৩৭টি, মোহাম্মদ রিজওয়ানের আছে ৩১টি ফিফটি।

লিটন-সাকিবের পর বাংলাদেশে সর্বোচ্চ ফিফটি তামিম ও মাহমুদউল্লাহর ৮টি করে, তানজিদ তামিম ও মুশফিকুর রহিমের ৬টি করে। সৌম্য সরকারের ফিফটি আছে ৫টি। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

সাকিবের যে রেকর্ড ভেঙে দিলেন লিটন

B
BN DESK | 04 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার