Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাকিবের রেকর্ড ভেঙে ইতিহাস তাসকিনের 

BN DESK
03 September 2026, 10:57 PM পড়তে ১ মিনিট
সাকিবের রেকর্ড ভেঙে ইতিহাস তাসকিনের 

স্পোর্টস ডেস্ক : বিপিএল’র এক মৌসুমে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড এতদিন ছিল সাকিব আল হাসানের। এবার সেই রেকর্ড ছুঁয়ে, নিজেকে আরও ওপরে নিয়ে গেলেন রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে দুই উইকেট নিয়ে তাসকিন হয়ে গেলেন বিপিএল’র বোলিং ইতিহাসের নতুন শীর্ষ তারকা।  

২০১৯ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে সাকিব ১৫ ম্যাচে নিয়েছিলেন ২৩ উইকেট। রংপুরের বিপক্ষে গতকালের ম্যাচে তাসকিন তার এই রেকর্ডকে ছাপিয়ে গেলেন। ইনিংসের চতুর্থ বলেই স্টিভেন টেইলরকে উইকেটকিপার আকবর আলীর ক্যাচে ফেরান তাসকিন। এরপর ১৯তম ওভারের চতুর্থ বলে রকিবুল হাসানকে এলবিডব্লিউ করে গড়েন নতুন ইতিহাস।  তাসকিনের আগে বিপিএল’র এক মৌসুমে ২২টি করে উইকেট শিকার করেছিলেন কেভন কুপার, মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান। ২০১৫ সালে কেভন কুপার বরিশাল বুলসের হয়ে মাত্র ৯ ম্যাচে এই কীর্তি গড়েন। ২০১৯ সালের আসরে সাকিবের ২৩ উইকেটের পাশাপাশি মাশরাফি নিয়েছিলেন ২২ উইকেট।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

সাকিবের রেকর্ড ভেঙে ইতিহাস তাসকিনের 

B
BN DESK | 27 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার