Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাকিবের সঙ্গে তুলনা চান না মিরাজ

BN DESK
03 September 2026, 07:49 PM পড়তে ১ মিনিট
সাকিবের সঙ্গে  তুলনা চান না মিরাজ

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারের পর আজ সংবাদ সম্মেলনে আসেন মেহেদী হাসান মিরাজ। সাকিবের সাথে তুলনা নিয়ে মিরাজ বলেন, ‘সবাই সবসময় একটা কথা বলেন সাকিব ভাইয়ের জায়গায় আমি আসব। একটা জিনিস দেখেন, সাকিব ভাই অনেক বড় অর্জন করেছেন, ১৭ বছর খেলেছেন, একজন লিজেন্ড প্লেয়ার। আমি মাত্র রান করা শুরু করেছি ১-২ বছর। সাকিব ভাই শুরু থেকেই রান করেছে।’ মিরাজ দলে অবদান রাখার চেষ্টার কথা জানিয়ে বলেন, ‘উনি উনার জায়গায়, আমি আমার জায়গায়। একজন খেলোয়াড়কে আরেকজনের সাথে তুলনা না করলেই ভালো। আমি ৭-৮ নম্বরে ব্যাট করি। সাকিব ভাই টপ অর্ডারে ব্যাট করেছে। আমার সময় আসলে চেষ্টা করব দলের প্রয়োজনে ভালো ক্রিকেট খেলার।’

সাকিবের বিদায়ী টেস্ট খেলা নিয়ে বললেন মিরাজ, ‘সাকিব ভাইয়ের ইস্যু তো সবাই জানি। সে কীসের জন্য আসেনি বা খেলতে পারেনি কারও অজানা না। সে একজন কিংবদন্তি। বাংলাদেশের জন্য অনেক অর্জন আছে, অস্বীকার করতে পারব না কেউ। সবাই তার পাশে থাকা উচিত।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

সাকিবের সঙ্গে তুলনা চান না মিরাজ

B
BN DESK | 24 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার