Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

BN DESK
10 October 2025, 10:37 PM পড়তে ১ মিনিট
সাতক্ষীরায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

সাতক্ষীরার শ্যামনগরে বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে জামিলা খাতুন নামে সাত বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) বিকেলে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট কেওড়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুটি একই গ্রামের আব্দুল হামিদের মেয়ে।

 
 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্যা জানান, বিকেলে জামিলা বাড়ির উঠানে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় তার বাবা ছিলেন বাড়ির বাইরে এবং মা গৃহস্থালীর কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে জামিলাকে উঠানে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করে। পরে পাশের পুকুরে ভাসমান অবস্থায় জামিলাকে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনার পর পরিবারের পক্ষ থেকে পুলিশ বা প্রশাসনকে কিছু জানানো হয়নি। পরে গণমাধ্যমকর্মীদের ফোন পেয়ে শ্যামনগর থানা পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানতে পারে।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

সাতক্ষীরায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার