Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাত মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

BN DESK
03 September 2026, 11:30 PM পড়তে ১ মিনিট
সাত মাস পর  দিনাজপুরের  হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দীর্ঘ সাত মাস পর দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় ভারত থেকে দু’টি মরিচ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে।

ভারতের ঝারখান্ড রাজ্য থেকে গঙ্গেশ্বরি ইন্টারন্যাশনাল নামের রপ্তানিকারক প্রতিষ্ঠান মরিচ রপ্তানি করেছে। আর হিলি বন্দরের এন.পি ইন্টারন্যাশনাল নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান মরিচগুলো আমদানি করে। দেশের বাজারে সম্প্রতি কাঁচা মরিচের দাম উর্দ্ধগতি হওয়ায় আমদানি শুরু করেছেন বলে জানান সংশ্লিষ্টরা। এরআগে গত বছরের ১৫ নভেম্বর এই বন্দর দিয়ে সর্বশেষ কাঁচা মরিচ আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকরা জানান, সম্প্রতি দেশে অতিবৃষ্টি আর বন্যায় মরিচ ক্ষেত নষ্ট হয়ে সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে দাম নিয়ন্ত্রণহীণ হয়ে পড়েছে তাই ব্যবসায়ীরা ভারত থেকে আমদানি শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে আমদানি শুরু হবে। এতে দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে আসবে।

এদিকে আমদানির খবরে হিলি বন্দর এলাকায় কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ২০ টাকা। সকালে ২শ’ টাকা দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ সন্ধ্যায় ১৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

এলাকা: দিনাজপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

সাত মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

B
BN DESK | 10 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার