Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সামনের ম্যাচের দিকেই নজর নতুন কোচের

BN DESK
02 September 2026, 09:54 AM পড়তে ১ মিনিট
সামনের ম্যাচের দিকেই নজর নতুন কোচের

স্পোর্টস ডেস্ক: চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করে ফিল সিমন্সকে হেড কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার পর সিমন্সের কাছে প্রথম প্রশ্ন ছিল, সাকিবের না আসা; নতুন কোচ হিসেবে তার পথচলা, সবকিছু মিলিয়ে এই পরিস্থিতিকে কীভাবে দেখছেন? 

উত্তরে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমার জন্য ভালো দিক হচ্ছে আমাদের সামনে একটা টেস্ট ম্যাচ আছে যার প্রস্তুতি নিতে হবে। খুব গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ। যদি আগামী কয়েকটা ম্যাচ জিততে পারি, তাহলে আমরা ফাইনালের (টেস্ট চ্যাম্পিয়নশিপের) লড়াইয়ে যেতে পারবো। ’

‘আমার প্রথম ব্যাপার হচ্ছে ক্রিকেট। আমার সামনে যে স্কোয়াড আছে, তাদের সোমবারের (প্রথম টেস্ট) জন্য প্রস্তুত করা। গত দুই দিন দুর্দান্ত ছিল, ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। ক্রিকেটের বাইরের সব দ্বিধা দূরে রেখে আমরা ক্রিকেটে মনোযোগ দিতে চাই। ’

সাকিবের প্রসঙ্গ এড়িয়ে গেলেও ফের প্রশ্ন করা হয় এ নিয়ে। নিরাপত্তা ইস্যুতে তার দেশে ফেরা হচ্ছে না। বাংলাদেশের সবচেয়ে বড় তারকা মাঠ থেকে অবসর নিতে পারছেন না। নিশ্চিতভাবেই বিষয়টি ছুঁয়ে যাওয়ার কথা সাকিবের সতীর্থদেরও। এ অবস্থায় তাদের কীভাবে তৈরি করবেন?

উত্তরে সিমন্স বলেন, ‘এটা একটা ব্যাপার (বাইরের আলোচনা)। আগামী কয়েকদিন আমাদের কাজের বড় একটা অংশ হচ্ছে, সব মনোযোগ ক্রিকেটে যেন থাকে তা নিশ্চিত করা। আমি যেটা নিয়ন্ত্রণ করতে পারবো, সেটাই। আমরা নিয়ন্ত্রণ করতে পারি কীভাবে ম্যাচের জন্য প্রস্তুতি নেবো। আমি ছেলেদের নজরেও এটা রাখতে চাই। ’

এলাকা: ঢাকা ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

সামনের ম্যাচের দিকেই নজর নতুন কোচের

B
BN DESK | 19 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার