Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাড়ে পাঁচ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

BN DESK
10 October 2025, 12:01 PM পড়তে ১ মিনিট
সাড়ে পাঁচ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: সাড়ে ৫ মাস বন্ধের পর দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মেসার্স জগদীশ চন্দ্র রায় নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব পেঁয়াজ আমদানি করেছে।

রোববার (১৭ আগস্ট) বেলা সাড়ে ৩টায় ভারত থেকে একটি পেঁয়াজ বোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু হয়। একটি ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রাসেদ ফেরদৌস বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানির অনুমতি দেয়। এরপর আমদানি সংক্রান্ত কার্যক্রম শেষে গতকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানি বাড়লে পেঁয়াজের দাম আরো কমে আসবে। প্রতি মেট্রিক টন ২৫০ মার্কিন ডলারে এসব পেঁয়াজ আমদানি করা হচ্ছে।

সবশেষে চলতি বছরের ৩ই মার্চ এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল। এই রিপোর্ট লেখা পর্যন্ত বন্দরের ৫টি আমদানিকারক প্রতিষ্ঠান ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

সাড়ে পাঁচ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

B
BN DESK | 17 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার