Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিদ্ধিরগঞ্জে ডেকে নিয়ে কিশোরকে চুরিকাঘাতে হত্যা 

BN DESK
10 October 2025, 04:45 PM পড়তে ১ মিনিট
সিদ্ধিরগঞ্জে ডেকে নিয়ে কিশোরকে চুরিকাঘাতে হত্যা 

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উপজেলার ধনকুন্ডা এলাকায় কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। 


শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ৯ টায় এ ছুরিকাঘাত করা হয়। 

নিহত আব্দুল্লাহ খান পায়েল তার বাবার সাথে ওয়ার্কশপে কাজ করতো।

নিহতের বাবা শামীম জানান, ছুরিকাঘাতে আহত ছেলের মোবাইল ফোন থেকে কল পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে খানপুরের ৩শ’  শয্যা বিশিষ্ট হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম জানান, কয়েকদিন আগে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার সূত্র ধরে হৃদয় ও সাব্বির নামে দুইজন আব্দুল্লাহকে ডেকে নিয়ে যায়। সেখানে আব্দুল্লাহকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। 

এ ঘটনায় সাব্বিরকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

সিদ্ধিরগঞ্জে ডেকে নিয়ে কিশোরকে চুরিকাঘাতে হত্যা 

B
BN DESK | 24 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার