Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড চারজনের যাবজ্জীবন

BN DESK
10 October 2025, 12:57 PM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড চারজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ব্যবসায়ী গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনকে মৃত্যুদন্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই মামলায় ৪ যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামির প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার রানিগ্রাম এলাকার বাসিন্দা তারেকুল ইসলাম তারেক এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলো- সিরাজগঞ্জ পৌর শহরের রানিগ্রামের মৃত কাশেমের ছেলে সেলিম রেজা, একই এলাকার বাসিন্দা বাদল সেখ, নজরুল ইসলাম, সাইদুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ অক্টোবর ভোরে ফজরের নামাজ শেষে গোলাম মোস্তফা (৫০) নামের এক ব্যবসায়ী রাণীগ্রামের একটি স্থানীয় খাবার হোটেলে নাশতা করছিলেন। এসময় পরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহতের স্ত্রী শিখা খাতুন বাদি হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়। এ মামলায় দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল সোমবার পাঁচজনের বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত। মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন।

আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হামিদুল হক দুলাল রায়ের সত্যতা নিশ্চিত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড চারজনের যাবজ্জীবন

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার