Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরিজ রক্ষার ম্যাচেও বোলিংয়ে বাংলাদেশ

BN DESK
03 September 2026, 10:53 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হারার পর সিরিজ রক্ষার ম্যাচে টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ফলে এই ম্যাচেও শুরুতে ফিল্ডিং করবে বাংলাদেশ।

আজ সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়। সিরিজের প্রথম ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও ২৬ রানে হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এই ম্যাচটি তাই ঘুরে দাঁড়ানোর ও সিরিজে সমতা ফেরানোর।

বোলাররা দারুণ বোলিংয়ে অল্প রানে কিউইদের আটকে দিলেও শেষদিকে ব্যাটারদের ব্যর্থতায় জেতা ম্যাচ হাতছাড়া করে স্বাগতিক বাংলাদেশ। সিরিজে ফিরতে হলে এবং সিরিজ জয়ের স্বপ্ন জিইয়ে রাখতে এই ম্যাচ জয়ের কোনো বিকল্পই নেই মেহেদী হাসান মিরাজের দলের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

সিরিজ রক্ষার ম্যাচেও বোলিংয়ে বাংলাদেশ

B
BN DESK | 20 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার