Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেট পর্বে রান পাহাড়ে সিলেট

BN DESK
03 September 2026, 11:16 PM পড়তে ১ মিনিট
সিলেট পর্বে রান পাহাড়ে সিলেট

স্পোর্টস ডেস্ক : বিপিএল’র ঢাকা পর্বের পর সিলেটেও চলছে রানের বন্যা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেট হারানো আরিফুল হকের দল আনে ২০৫ রান। টানা তিন জয়ে উড়তে থাকা রংপুরকে জিততে হলে সামলাতে হবে রিচ টপলি-তানজিম সাকিবদের। আনতে হবে ওভারপ্রতি ১০.২৫ করে রান।

এই রংপুরের বিপক্ষে ঢাকা পর্বে একমাত্র ম্যাচে হেরেছিল সিলেট। এবার নিজেদের ডেরায় টেবিল টপারদের বিপক্ষে লড়াই। টস হেরে ব্যাটিং পাওয়া সিলেট কাজটা এগিয়ে রেখেছে। ওপেনিংয়ে নেমে ১২ বলে ১৮ রান করেন স্কটিশ মুনশি। আরেক ওপেনার রনি খেলেন ৫৪ রানের ইনিংস। ৩২ বলে  ছিল ৭ চার ও ৩ ছক্কা। তিনে নামা জাকের ৩৮ বলে ফিফটি করে ফেরেন। নুরুল হাসান সাতজন বোলার ব্যবহার করেও তেমন সাফল্য পাননি। ৪ ওভারে ৩১ রানে দুটি উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। নাহিদ রানা এদিন ছিলেন বেশ খরুচে। ৪৫ রান দিয়েও পাননি কোনো উইকেট। শেষদিকে সিলেটের তাণ্ডবের কাছেও ব্যর্থ ছিল রংপুর। জাকের আলী অনিকের ৫ বলের তাণ্ডবে ২০ রান ও অ্যারন জোন্সের ১৯ বলে ৩৮ রানের ইনিংসে সিলেট পায় ২০৫ রানের ভালো সংগ্রহ।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

সিলেট পর্বে রান পাহাড়ে সিলেট

B
BN DESK | 06 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার