Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সীতাকুণ্ডে মালবাহী ট্রেন লাইনচ্যুত

BN DESK
09 October 2025, 03:26 PM পড়তে ১ মিনিট
সীতাকুণ্ডে মালবাহী ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা রেলওয়ে স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু ঢাকামুখী রেললাইন দিয়ে উভয় দিকের ট্রেন চলাচল করছে।

সোমবার (২৩ জুন) সকাল ৯টা ৫১ মিনিটের দিকে কুমিরা স্টেশনে এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা স্টেশন মাস্টার আশরাফুল হক।

‎কুমিরা স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে কোনো হাতাহতের ঘটনা না ঘটলেও চট্টগ্রামমুখী মূল রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকামুখী মূল রেললাইন দিয়ে উভয় দিকের ট্রেন চলাচল করছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। লাইনচ্যুত হাওয়া বগির উদ্ধার কাজ চলছে।

 

‎কুমিরা স্টেশন মাস্টার আশরাফুল হক বলেন, মালবাহী ট্রেনটি সকাল ৯টা ৫১ মিনিটের দিকে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ চলছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকামুখী মূল রেললাইন দিয়ে উভয় দিকের ট্রেন চলাচল করছে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

সীতাকুণ্ডে মালবাহী ট্রেন লাইনচ্যুত

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার