Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুপার এইটের প্রথম ম্যাচে আজ মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড

BN DESK
03 September 2026, 10:11 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : আজ ২১ ফেব্রুয়ারি রোববার থেকে শুরু হচ্ছে জমজমাট সুপার এইটের লড়াই। পাল্লেকেলেতে প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় ম্যাচটা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

গ্রুপ পর্বে দুই দলের পারফরম্যান্সেই ছিল ওঠানামা। রানার্সআপ হয়েছে দুই দলই। ‘এ’ গ্রুপে ৪ ম্যাচ খেলে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সুপার এইটে নাম লেখায় পাকিস্তান। ভারতের কাছে হারলেও নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার বিপক্ষে জয় পায় বাবর-আফ্রিদিরা। ‘ডি’ গ্রুপ থেকে ৪ ম্যাচে ৩টিতে জিতেছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার বিপক্ষে জয় পায় নিউজিল্যান্ড।

ভারত ম্যাচের ব্যর্থতা ভুলে পাকিস্তান বাকি তিন ম্যাচের সুখস্মৃতি নিয়ে সুপার এইটে ভালো করতে মুখিয়ে। দলটির অধিনায়ক সালমান আগা বলেছেন, ‘গ্রুপ পর্বে দল ভালো পারফরমেন্স করেছে। ৪ ম্যাচের ৩টিতেই জিতেছি। আশা করছি, গ্রুপ পর্বের পারফরমেন্স সুপার এইটেও অব্যাহত থাকবে। নিউজিল্যান্ড শক্তিশালী দল। তাদেরকে হারাতে হলে তিন বিভাগেই ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা আশাবাদী, ব্যাটার ও বোলাররা ভাল পারফরমেন্স করবে এবং দলকে জয় উপহার দেবে।’

সেরা আট নিশ্চিতের পর নিউজিল্যান্ড আর পেছনে ফিরে তাকাতে চায় না। দলটির ব্যাটসম্যান ডার্ল মিচেল বলেছেন, ‘গ্রুপ পর্বে দল হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু সুপার এইট পর্ব আমাদের জন্য আরও বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এখানে জয় পাওয়া সহজ হবে না। পাকিস্তানের বিপক্ষে জয় পেতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

পাল্লেকেল্লের মন্থর পিচে লড়াই মূলত পাকিস্তানের স্পিনারদের বিরুদ্ধে কিউই ব্যাটসম্যানদের। অন্তত বিশেষজ্ঞদের ধারণা তেমনটাই। পাকিস্তানের স্পিনার উসমান তারিককে নিয়েই আলোচনা বেশি। নিউজিল্যান্ডের অলরাউন্ডার মার্ক চ্যাম্পমান সমীহ করেছেন উসমানকে, ক্রিজে যেভাবে এসে থমকে ও বল করে তাতে নিঃসন্দেহে উসমান তারিকের বোলিং-অ্যাকশন অন্যরকম। তাই সেটা তো ফ্যাক্টর বটেই। তবে সে ছাড়াও পাকিস্তান দলে আরও একাধিক ভালোমানের স্পিনাররা রয়েছে, সুতরাং পাক স্পিনারদের প্রত্যেকেই সমীহ করার মতো। 

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৪৯ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। আজকের ম্যাচটি হতে যাচ্ছে দুই দলের ৫০তম টি-টোয়েন্টি। এর মধ্যে নিউজিল্যান্ড ২৩টিতে ও পাকিস্তান ২৪টিতে জয় পেয়েছে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

সুপার এইটের প্রথম ম্যাচে আজ মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড

B
BN DESK | 21 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার