Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সেমিতে ওঠা হলো না বাংলাদেশের

BN DESK
03 September 2026, 06:50 PM পড়তে ১ মিনিট
সেমিতে ওঠা হলো না বাংলাদেশের

সেমিতে ওঠার দারুণ সুযোগ পেয়েও সেটা গ্রহণ করতে পারলো না বাংলাদেশ। ১২.১ ওভারে ১১৬ রান করতে হবে। শুরুটাও তেমন মারমুখি করেছিলো বাংলাদেশ; কিন্তু মাঝের ওভারগুলোতে ব্যাটাররা পারলেন না বিগ শট খেলতে। পারলেন না দ্রুত রান তুলতে। যার ফলে ১২.১ ওভার কিংবা ১৩ ওভারের মত জয়ও হলো না টাইগারদের।
সুপার এইটের প্রথম দুই ম্যাচ বাজে খেলেও সেমিফাইনালে ওঠার দারুণ সুযোগটা পেয়েও কাজে লাগাতে পারলো না টাইড়াররা। তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয় কিংবা মাহমুদউল্লাহ রিয়াদ- কেউই আফগান বোলারদের সামনে একটু বুক চিতিয়ে দাঁড়াতে পারলেন না।
একপ্রান্তে লিটন দাস দাঁড়িযে থেকে বেশ ভালোভাবে চেষ্টা করেছিলেন রানকে এগিয়ে নিতে। কিন্তু লাভ হয়নি। অন্যদের ব্যর্থতায় সেমিতে ওঠা হলো না।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০১।
মাঝে দু’বার বৃষ্টি হওয়ায় এক ওভার কমিয়ে দেয়া হয়েছে বাংলাদেশের। ১৯ ওভারে করতে হবে ১১৪ রান। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

সেমিতে ওঠা হলো না বাংলাদেশের

B
BN DESK | 25 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার