Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সৈয়দপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
05 September 2026, 12:41 AM পড়তে ১ মিনিট
সৈয়দপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আকতার(৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সর্দারপাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ৩শ’ টাকা জব্দ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহা আলমের নির্দেশে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আহসান হাবিবের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সর্দারপাড়ায় অভিযান চালিয়ে আকতারকে ৫০পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আকতার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীপুর মুন্সিপাড়ার মো. বরকতুল্লাহর ছেলে।

সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম রাসেল পারভেজ  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

সৈয়দপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 24 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার