Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সৈয়দপুরে চার ব্যবসা প্রতিষ্ঠান হতে ৩৪ হাজার টাকা জরিমানা আদায়

BN DESK
19 March 2024, 09:14 PM পড়তে ১ মিনিট
সৈয়দপুরে চার ব্যবসা প্রতিষ্ঠান হতে ৩৪ হাজার টাকা জরিমানা আদায়

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর শহরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, ব্যস্ততম রাস্তা দখল করে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠান মালিকের ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মার্চ) সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, এ অভিযানকালে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের পাঁচমাথা মোড়ে (সোহেলরানা মোড়) অবস্থিত শাহী হোটেল ও ছামিদুল হোটেলে অপরিচ্ছন্ন, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশের খাবার তৈরি ও পরিবেশন এবং ব্যস্ততম রাস্তা  দখল করে ইফতার সামগ্রী রেখে বিক্রি দায়ে এর মালিকের যথাক্রমে ১৫ হাজার টাকা ও ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও দোকানে পণ্য সামগ্রীর মূল্য তালিকা না টাঙানোর দায়ে উল্লিখিত এলাকার মোবারক স্টোরের মালিকের দুই হাজার টাকা ও শাহাবুদ্দিন স্টোরের  মালিকের এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সৈয়দপুর থানার অফিসার ইনচাজর্ (ওসি) মো. শাহা আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

সৈয়দপুরে চার ব্যবসা প্রতিষ্ঠান হতে ৩৪ হাজার টাকা জরিমানা আদায়

B
BN DESK | 19 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার