Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সৈয়দপুরে তিন ফল ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা

BN DESK
10 March 2024, 06:05 PM পড়তে ১ মিনিট
সৈয়দপুরে তিন ফল ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে তিন পাইকারী ফল ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ রোববার (১০ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয়।

আজ রোববার (১০ মার্চ) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের তদারকি দল সৈয়দপুর শহরের হাতিখানা সড়কে অবস্থিত পাইকারী ফল আড়তে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মূল্য তালিকা না থাকায় উল্লেখিত এলাকার হ্যাপি ফল ভান্ডার মালিকের চার হাজার টাকা, শাহ মকদুম ফল ভান্ডার মালিকের তিন হাজার এবং মদিনা ফল ভান্ডার মালিকের তিন হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) শামসুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করা হয়েছে। এ সময় সৈয়দপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা দেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

সৈয়দপুরে তিন ফল ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 10 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার