Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সৌদি আরবে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবক নিহত

BN DESK
10 October 2025, 02:44 PM পড়তে ১ মিনিট
সৌদি আরবে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি : সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় কাজি রানা (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত রানা সীতাকুন্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ভূঁইয়া পাড়ার আব্দুল গনি ভুঁইয়া বাড়ির কাজি মো. শাহজাহানের ছেলে।

তার বাবা কাজি শাহজাহান বলেন, আমার ছেলে ছয় মাস আগে প্রথমবারের মতো সৌদি আরব যায়। সে রিয়াদে একটি ফুড কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিল। সেখানে ২০ জুন ফুড ডেলিভারি করে নিজ বাসার সামনে গাড়ি পার্কিং করার সময় পেছন থেকে একটি প্রাইভেটকার এসে তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টায় মারা যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

সৌদি আরবে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবক নিহত

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার